• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ক্রুরা হুথিদের হামলায় কার্গো জাহাজ ছেড়ে পালালো

প্রতিনিধি: / ৩৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর একটি কার্গো জাহাজের ক্রুরা পালিয়েছে। রোববার রুবিমার নামের বেলিজের পতাকাবাহী ও ব্রিটেনে নিবন্ধিত জাহাজটি হামলার শিকার হয়। হামলার সময় জাহাজটি বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি ছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে বলেছেন, রুবিমারের ক্রুরা নিরাপদ রয়েছেন। কিন্তু জাহাজটি বড় ধরনের ক্ষতি হয়েছে এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে। তিনি আরও বলেছেন, ইয়েমেনের হোদেইদাহ বন্দরের আকাশে একটি মার্কিন ড্রোনও তারা ভ‚পাতিত করা হয়েছে। মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে ১৮ ফেব্রæয়ারি রুবিমার জাহাজকে নিশানা করে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে দুটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেন্টকম বলেছে, একটি ক্ষেপণাস্ত্র নৌযানে আঘাত করে, এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহযোগিতার আহŸানে সাড়া দেয় জোটের একটি যুদ্ধজাহাজ ও আরেকটি বাণিজ্যিক জাহাজ। তারা রুবিমারের ক্রুদের সহযোগিতায় এগিয়ে যায়। জাহাজটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান এর আগে জানিয়েছিল, দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর ক্রুদের সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি বাণিজ্যিক জাহাজে করে তাদের জিবুতির দিকে নিয়ে যাওয়া হয়। ইরানপন্থি হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে বাণিজ্যিক ও সামরিক নৌযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালাচ্ছে তারা। জবাবে মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনে হুথিদের স্থাপনায় একাধিক হামলা চালালেও তা বন্ধে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত হুথি হামলায় লোহিত সাগরে কোনো নৌযানের ডুবে যাওয়ার ঘটনা ঘটেনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com