• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে চাচাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি: / ৪১১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাতিজার দায়ের কোপে জামিল সরদার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময়ে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামে আরও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দাঁড়িয়াঘাটা গ্রামে এ হত্যাকান্ডর ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহত জামিল সরদার দাঁড়িয়াঘাটা গ্রামে শাহাবউদ্দিন সরদারের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, উপজেলার দাঁড়িয়াঘাটা গ্রামে জামিল সরদারের বাগানের গাছ থেকে চাচাতো ভাই ইসরাইল সরদার ও তার ছেলে রইজ সরদার সুপারি পেড়ে নেয়। মঙ্গলবার সকালে জামিল সরদার সুপারি পাড়ার বিষয় জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচাতো ভা্ই‌য়ের ছেলে রইজ সরদার দা দিয়ে জামিল সরদারকে কোপাতে থাকে। এ সময়ে দেলোয়ার সরদার ও সবুজ সরদার নামের দুইজন এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামিল সরদারকে মৃত ঘোষনা করে। আহত অন্য দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়না তদন্তের জন্য দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতককে আটকের জন্য একাধিক টিম কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com