• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মুস্তাফিজ হাসপাতাল থেকে টিম হোটেলে

প্রতিনিধি: / ৪৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: দুই রাত হাসপাতালে কাটানোর পর ছাড়পত্র পেলেন মুস্তাফিজুর রহমান। মাথায় বলের আঘাত পাওয়া পেসার চট্টগ্রামের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন আছেন ঢাকায় টিম হোটেলে। আপাতত সেখানেই চলবে চিকিৎসার পরবর্তী প্রক্রিয়া। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দলের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানান মুস্তাফিজের চোটের হালনাগাদ। “গত সোমবার রাতে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করা হয়। বিমান ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর তাকে ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে পাঠানো হয়েছে।” মুস্তাফিজকে ঢাকায় পাঠানো হলেও তার দল কুমিল্লা এখনও চট্টগ্রামেই অবস্থান করছে। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ এই পেসারকে শুক্রবার প্রথম পর্বে কুমিল্লার শেষ ম্যাচেও পাওয়ার সম্ভাবনা নেই বলা যায়। দলের ফিজিও জানালেন, সেদিনই আবার নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে তার চোটের ব্যাপারে। “তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন (ক্ষত জায়গায়) ড্রেসিং করব আমরা। এরপর আগামী ২৩ ফেব্রæয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেওয়া হবে।” চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার অনুশীলনের সময় মুস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। নেটে একটি ডেলিভারি করার পর বোলিং মার্কে ফেরার সময় কারও ডাকে পেছন ফিরে তাকান তিনি। তখন অন্য পাশের নেট থেকে উড়ে আসা বল আঘাত করে মুস্তাফিজের মাথার বাম পাশে পেছন দিকে। মাঠেই তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে মাথায় ৫টি সেলাই করা হয়। স্ক্যানে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়েনি। তবে সতর্কতা হিসেবে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com