• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ভষ্ম এক বিধবার বসত ঘর  

প্রতিনিধি: / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

মো. আল আমিন শেখঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পল্লীতে দূর্বৃত্তের দেয়া আগুরে পুড়ে ভষ্ম রিনা বেগম নামে এক বিধবা নারীর বসত ঘর।  দু’ লক্ষাধীক টাকা ক্ষয়-ক্ষতির দাবী।

১৮ ফ্রেবুয়ারী (রবিবার) দিবাগত রাতে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পশ্চিম চিংড়াখালী গ্রামের নলভিটা নামক এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়সূত্রে মৃত আশ্রাব আলী মীরের স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে প্রেতিবেশী লোকমান মীরের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে ফৌজধারী মামলা চলমান রয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির প্রকৃয়াধীন রয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে ঘটনার দিন রোববার দিবাগত রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে আনুমানিক দুই লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন এ পারিবারটি।

স্থানীয় সূত্র আরো জানান, রীনা বেগমের ছেলেরা কাজের তাগিদে অন্যস্থানে কর্মে থাকে। রীনা বেগম একা ঘরে না থাকতে পেরে পাশের ঘরে রাত্রি যাপন করার সুযোগে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে ।

এ বিষয় জানতে চাইলে চিংড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বেলায়েত হোসেন বলেন, রিনা বেগমের সাথে দীর্ঘ দিন ধরে প্রতিবেশী লোকমান মীর ও তার পুত্র রুবেল মীরের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধ নিস্পত্তির জন্য সালিশ বৈঠকে প্রাথমিক ভাবে একটি সিদ্ধান্তও হয়েছে। এরই মধ্যে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তদন্ত পূর্বক অপরাধীদের শাস্তির দাবী করেন তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com