• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফাইনাল: টিকিটের দাম কত?

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: গত ১৯ জানুয়ারি পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসরের। ঢাকায় শুরু হয়ে বিপিএল সিলেট-ঢাকা-চট্টগ্রাম হয়ে ফের ঢাকায় ফিরেছে। ৪৬ ম্যাচের মধ্যে ইতোমধ্যে ৪০টি অনুষ্ঠিত হয়ে গেছে। বাকি আছে আর ছয়টি। এই ছয় ম্যাচের জন্য বিসিবি টিকিটের মূল্য প্রকাশ করেছে। প্রথম রাউন্ডের শেষ দুটি ম্যাচ শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল মাঠে গড়াবে ১ মার্চ। শেষ ছয় ম্যাচের দাম প্রকাশ করলেও দাম বাড়ায়নি আয়োজকরা। টিকিট আগের দামেই পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ টাকা ধরা হয়েছে টিকিটের দাম। এই মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২৫০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য। অনলাইনে টিকিট কেনা যাচ্ছে ২১ ফেব্রæয়ারি থেকে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিনগুলোতে (টিকিট থাকা সাপেক্ষে) টিকিট সংগ্রহ করা যাবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথগুলোতে টিকিট পাওয়া যাবে। এ ছাড়া মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এবং স্টেডিয়াম-সংলগ্ন নির্ধারিত বুথেও মিলবে টিকিট।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com