• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও নেই

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ছাড়া দুটি টেস্টও খেলবে তারা। ইতোমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে রাখা হয়নি সাকিব আল হাসানকে। ধারণা করা হচ্ছিল, অন্তত টেস্ট সিরিজে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দেখা যাবে। কিন্তু ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, পুরো সিরিজের জন্যই সাকিবকে ছুটি দেওয়া হয়েছে। বিশ্বকাপেই ইনজুরির কারণে ছিটকে যান সাকিব। এরপর ঘরে ও ঘরের বাইরে বেশ কিছু সিরিজ খেললেও ফেরা হয়নি বাঁহাতি অলরাউন্ডারের। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিবের ফর্মে ফিরে আসাটা….সে ফর্মেই ছিল তবে তার চোখে একটা সমস্যা ছিল যার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক, আশা করি ফিরবে। যেহেতু এখানে ব্রেক নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য।’ তারপরই জালাল ইউনুসকে প্রশ্ন করা হয় টেস্ট সিরিজে সাকিবকে রাখা হবে কিনা। উত্তরে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘না ও তো শ্রীলঙ্কা সিরিজ থেকেই ব্রেক নিয়েছে।’ এদিকে পেস বোলিং কোচসহ বেশ কিছু নাম চ‚ড়ান্ত করে ফেলেছে বিসিবি। যদিও এই মুহূর্তে নাম বলেননি জালাল ইউনুস। ২/১ দিনের মধ্যেই বোলিং কোচের নাম জানা যাবে বলে জানিয়েছেন তিনি, ‘নাম তো অফিসিয়াল ডিজক্লোজ করতে পারবো না। ঠিক হয়ে গেছে। কিন্তু যেহেতু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে ওদের সঙ্গে এখন আলোচনা চলছে। এই কারণে এখনই জানানো সম্ভব না। দুই একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com