• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫৭
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রমজানে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: সালমান এফ রহমান

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, এখন ডলারের কোনো সংকট নেই। কিছুদিন আগেও ডলার পাওয়া যাচ্ছিল না। এখন ডলার আছে, তবে দাম একটু বেশি। সেটাও নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি এরইমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করছি, দ্রæত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে। প্রতিবারের মত রমজান মাসে বাড়তি মুনাফা করার হীন উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা এবার পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকালই (গত বৃহস্পতিবার) সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যে সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তিনি তাদেরকে নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন রমজান মাস সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, রমজানের আগে নিত্যপণ্যের দাম বাড়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব। কোনো সমস্যা হবে না। দোকানদাররা যদি পণ্য মজুদও করে, তাহলে সেটা যদি রমজানে না ছাড়ে, তাহলে তো তার লোকসান হয়ে যাবে। এ দিন সালমান এফ রহমান রাজশাহীর বায়া এলাকায় থাকা আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে যান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com