• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

হোয়াটসঅ্যাপ প্রিয়জনকে দ্রুত কল করার সুযোগ দেবে !

প্রতিনিধি: / ৭৮৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: বিতর্কের অধ্যায়টুকু বাকি রাখলে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা একই রকম রয়েছে গত কয়েক বছরে। কিন্তু এতেই সন্তুষ্ট হতে চায় না জুকারবার্গের সংস্থা। বরং নিত্যনতুন ফিচার এনে ইউজারদের অভিজ্ঞতাকে আরও বৈচিত্রময় করে তোলাই লক্ষ্য তাদের। এবার জানা গেল, হোয়াটসঅ্যাপ শিগগিরি এক নতুন ফিচার আনতে চলেছে যা ইউজারের কনট্যাক্টের মধ্যে যেগুলি ‘ফেভারিট’, সেই সব নম্বরে দ্রæত কল করার সুবিধা এনে দেবে। এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ভার্সন ২.২৪.৫.৫ সংস্করণে থাকছে একটি ‘ফেভারিট কনট্যাক্টস’ ফিচার। এই ফিচারে থাকা নম্বরগুলি কলস ট্যাবের উপর দিকেই দৃশ্যমান হবে। ফলে একবার ট্যাপ করেই দ্রæত কল করা সম্ভব হবে। অনেকেই ইদানীং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করা পছন্দ করেন। তাদের কাছে এই ফিচারটি অত্যন্ত উপকারী হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এখানেই শেষ নয়। মেটা চাইছে ফেভারিট কনট্যাক্টস থেকে মেসেজ এলে যদি তা ‘আনরিড’ অবস্থায় থাকে তবে তা নিজে থেকেই ইনবক্সের একদম উপরে চলে যাবে। এদিকে ইউজারদের গোপনীয়তা বজায় রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। মোবাইলে আপনি দিব্যি নিজের হোয়াটসঅ্যাপের চ্যাট সেকশনটি লক করে রাখতে পারেন। কিন্তু এতকাল ওয়েব ভার্সানে তা সম্ভব ছিল না। এবার সেই সুবিধাও পাবেন ইউজাররা।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com