• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

ইনফিনিক্স ল্যাপটপ যে কারণে আলাদা

প্রতিনিধি: / ৭৪৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: বর্তমান তরুণদের জীবন অনেকাংশেই যোগাযোগ নির্ভর এবং এর প্রযুক্তিও নিয়ত পরিবর্তনশীল। ফলে তাদের ডিভাইসগুলোকে হতে হয় আপটু-ডেট। এমন প্রেক্ষাপটে  ইনবুক সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তবে নানা ধরনের ও নানা ব্র্যান্ডের ল্যাপটপ এখন বাজারে আছে। তাই প্রশ্ন আসতেই পারে- এই ভিড়ে ইনফিনিক্স ল্যাপটপ কীভাবে আলাদা? ইনবুক সিরিজের এক্স২ এবং ওয়াই২ প্লাস মডেল দুটি ইতোমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। মূলত তিনটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য এই সিরিজের ল্যাপটপগুলোকে অনন্য করে তুলেছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে আধুনিক জীবনের প্রয়োজন মেটাতে পারে এমন সব স্পেসিফিকেশন, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং বাজারমূল্য। প্রথমত, নজরকাড়া মেটালিক ফিনিশে তৈরি এক্স২ এবং ওয়াই২ প্লাস মডেল দুটিতে আছে ১১ প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর। ফলে স্বচ্ছন্দেই করা যাবে মাল্টিটাস্কিং, রয়েছে প্রি-ইনস্টলড উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম। কুলিং সিস্টেম হিসেবে ইনবুক সিরিজের ল্যাপটপে আছে আইস স্টর্ম ১.০। এই কুলিং সিস্টেমেরে বিশেষত্ব হচ্ছে, এটি ডিভাইসের প্রসেসরকে দ্রæত ঠান্ডা করতে পারে। তাই আর পোর্টেবল কুলিং ফ্যানের ঝামেলা পোহাতে হয় না। এছাড়াও ইনফিনিক্স ল্যাপটপে আছে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ফলে ব্যাটারি লাইফ উন্নত হওয়ার পাশাপাশি পারফর্ম্যান্স আরও ভালো পাওয়া যায়। এই সমন্বয়ের ফলে কোনো ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা একইসাথে বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন, ট্যাব ও প্রোগ্রাম ওপেন করে কাজ করতে পারবেন। একটানা দীর্ঘসময় ধরে কাজ করার নিশ্চয়তা দিতে ল্যাপটপগুলোতে আছে ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট সি-টাইপ চার্জার। যার ফলে ডিভাইসগুলো সহজে ও নিশ্চিন্তে বহনযোগ্য। ইনবুক সিরিজের দুটি ল্যাপটপেই আছে দারুণ, প্রাণবন্ত ও উজ্জ্বল ডিসপ্লে। ইনবুক এক্স২ মডেলটিতে আছে চিকন বেজেলের ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। ঘরে ও বাইরে কাজ করতে হয় এমন চাকুরিজীবীদের জন্য ১.২৪ কেজি ওজনের এই হালকা ল্যাপটপটি মানানসই হবে। আর ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপে আছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি+ ডিসপ্লে। বড় স্ক্রিনের এই মডেলটি শিক্ষার্থী ও নতুন কর্পোরেট এক্সিকিউটিভদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। দ্বিতীয়ত, ইনফিনিক্স ল্যাপটপের সাথে থাকছে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ২ বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি। ডিভাইস কেনার প্রথম ১০০ দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে বাড়তি কোনো খরচ ছাড়াই ব্যবহারকারীরা সেই ডিভাইসটি পাল্টাতে পারবেন। স্পেসিফিকেশনস এবং ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি ইনফিনিক্স ল্যাপটপের দাম বাজেট-বান্ধব। এক্স২ ডিভাইসটির দাম ৬১,৯৯০ টাকা এবং ওয়াই২ প্লাস-এর দাম ৫৮,৯৯০ টাকা। রূপালি ও ধূসর রঙে এবং সম্পূর্ণ মেটাল বডি ডিজাইনে বাজারে পাওয়া যাচ্ছে এক্স২ এবং ওয়াই২ প্লাস ল্যাপটপ দুটি। এমন বাজেটে বর্তমান বাজারে এই দুটি ল্যাপটপই সবচেয়ে আকর্ষণীয়। ইনবুক এক্স২ এবং ইনবুক ওয়াই২ প্লাস ল্যাপটপ দুটি পাওয়া যাচ্ছে স্টারটেক ও রায়ানস-এর মতো ইনফিনিক্সের অনুমোদিত রিটেইলার এবং দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com