• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য হতে চায়

প্রতিনিধি: / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : জাতিসংঘের পূর্ণ সদস্যপদ চেয়েছে ফিলিস্তিন। ইতোমধ্যে এ বিষয়ে তৎপরতা শুরু করেছে ফিলিস্তিন প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রিয়াদ মনসুর। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে বার্তা সংস্থাটিকে মনসুর বলেন, জাতিসংঘের সব সদস্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছি। আমরা সদস্যপদের পক্ষে একটি স্বাক্ষর অভিযানের প্রস্তুতি নিচ্ছি। স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র সাধারণ পরিষদে জমা দেওয়া হবে। প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েল স্বীকৃতি দেবে কিনা এ প্রস্তাবের ওপর ভোট হয়েছে। সেখানে ১২০ জন মধ্যে ৯৯ জনই বিপক্ষে ভোট দিয়েছেন। এদিকে ইসরায়েলের ভোটাভুটির এক দিন পরই আনাদোলুকে মনসুর বলেন, ইসরায়েলের পার্লামেন্টের ভোট নিয়ে ফিলিস্তিনে যায়-আসে না। কারও অনুমতির ওপর স্বাধীনতা নির্ভর করে না। বিভিন্ন দেশ যদি ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে তাই হবে। জাতিসংঘের সনদ অনুসারে, কোনো দেশ যদি জাতিসংঘের সদস্য হতে চায়, তাহলে নিরাপত্তা পরিষদের সুপারিশ লাগবে। তাছাড়া কিছু না। আন্তর্জাতিক স¤প্রদায়কে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহŸান জানিয়ে জাতিসংঘের ফিলিস্তিনি প্রতিনিধি মনসুর বলেন, আল আকসা অঞ্চলে দুইটি স্বাধীন রাষ্ট্র হবে। ১৯৪৭ সালেই এই সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক স¤প্রদায়। যদিও নানা কারণে সেটি এখনও বাস্তবায়িত হয়নি। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিয়ে নিপীড়িত, অসহায় জনগণের পাশে থাকার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়কে অনুরোধ জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com