• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৬
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র রাশিয়াকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ইউক্রেন যুদ্ধের দুই বছর হবে আগামীকাল। তার আগেরদিন, গতকাল শুক্রবার রাশিয়ার ৫ শতাধিক লক্ষ্যের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেয়েমো বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন। আদেয়েমো বলেছেন, অন্যান্য দেশের সঙ্গে সম্মিলিতভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স ও তৃতীয় দেশের কোম্পানিগুলো অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ করে যে দেশ বা কোম্পানি রাশিয়ার চাহিদা মতো পণ্যের সুবিধা দিয়ে থাকে। ওয়াশিংটন যুদ্ধ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করতে চায় বলেও জানিয়েছেন তিনি। আদেয়েমো বলেন, ‘গতকাল শুক্রবার রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা জারি করে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে, শুধু যুক্তরাষ্ট্র একাই পদক্ষেপগুলো নিচ্ছে না।’ ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর বহু নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবারের প্যাকেজটি হবে নিষেধাজ্ঞার সর্বশেষ প্যাকেজ। মার্কিন কংগ্রেস কিয়েভের জন্য অতিরিক্ত নিরাপত্তা সহায়তা অনুমোদন করবে কিনা তা নিয়ে সংশয় থাকা সত্তে¡ও মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে। এর মধ্যেই নতুন করে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য আগে যে তহবিল অনুমোদন করেছিলেন তা শেষের পথে। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অতিরিক্ত তহবিলের অনুরোধও স্থগিত রয়েছে। আদেয়েমো বলেছেন, ‘নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়াকে চাপে ফেলবে। এর ফলে প্রয়োজনীয় পণ্যের অভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানো কঠিন হয়ে পড়বে।’ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মস্কোর আক্রমণ ঠেকাতে নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রাক্তন কর্মকর্তা পিটার হ্যারেল বলেছেন, ‘ইউক্রেনে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার জন্য কংগ্রেস যা করে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com