• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আপডেট: বাগেরহাটে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, আহত ২

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামের আরও দুইজন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মোঃ বাচ্চু শেখের মুদি দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকানটিতে মুদি পন্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হত।
অগ্নিকান্ডে দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুত্বর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে।আহত হাবিবুর রহমান শেখ একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় শেখ একই এলাকার মৃত সোমেল শেখেরে ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন।
ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের ভেতরে থাকা তিনজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দশ লক্ষাধিক টাকার পন্য উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com