• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ব্যাধি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। সুতরাং আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি,প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পাসহ শিক্ষক শিক্ষার্থী,সুধীজন ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানের উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। অনুষ্ঠানটি পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে,সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com