• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নির্বাচনে না আসার খেসারত বিএনপিকে দিতে হবে: ওবায়দুল কাদের

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবাক লাগে মির্জা ফখরুল জেল থেকে বের হয়ে তিনি জনগণের কাছে অসুস্থতার অজুহাতে যাননি। মার্কিনি প্রতিনিধি আসলে তিনি নালিশ করতে চলে গেছেন। নালিশ করা তাদের পুরোনো অভ্যাস। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর দাগনভ‚ঞাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মার্কিন প্রতিনিধি দলের কাছে বিএনপির অভিযোগের জবাব সরকার দিয়েছে। তারা নালিশ করবে। আমরা চুপচাপ থাকব। এমনতো হতে পারে না। বিএনিপির ৫০ হাজার নেতাকর্মী জেলে আছে। এমন উদ্ভট দাবিও করেছিল। এখন আবার দাবি করছে তাদের ৪ হাজার নেতাকর্মী জেলে। তাহলে জেলে থাকা চোর-ডাকাতরাও বিএনপির নেতাকর্মী এমন প্রশ্ন রাখেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সমালোচনা যারা করবে। তারা করবেই। দেশেও করবে। বিদেশেও করবে। যারা ক্ষমতা পায়নি, নির্বাচনে আসেনি। তারা টের পাবে তারা নিজেদের রাজনীতিতে কতটা সংকুচিত করেছে। এজন্য বিএনপিকে খেসারত দিতে হবে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলা নির্বাচনে আমরা কাউকে নৌকা দিচ্ছি না। অতএব বুঝেশুনে নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রী এ অভিজ্ঞতাও নিতে চান। জাতীয় নির্বাচনে বিএনপি না আসলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। মন্ত্রী এ সময় আরও বলেন, ঢাকা-চট্রগ্রাম ছয়লেন হবে আপাতত। ভবিষ্যৎ আরও বর্ধিত করার বিষয়ে ভাবতে হতে পারে। মন্ত্রী বলেন, নোয়খালী- ফেনী মহাসড়ক চার লেন হয়েছে। এটি কল্পনাও কেউ করেনি কেউ আগে। এলাকাটি অন্ধকার ছিল এখন সেটি অনেক প্রশস্ত। এ অঞ্চলের মানুষ এমন পরিবর্তনকে গ্রহণও করেছে। দেশের সাধারণ নির্বাচন অনেক প্রতিক‚লতা চক্রান্ত প্রতিহত করে সম্পন্ন হয়েছে। সংশয় ছিল নির্বাচন হবে কী হবে না। বঙ্গবন্ধু কন্যা নির্ভীক ছিলেন। তিনি দেশের জনগণ ও সংবিধানের কমিটমেন্ট পূরণ করেছেন। অনেক ষড়যন্ত্র সন্ত্রাস হয়েছে। প্রধানমন্ত্রী লক্ষ্যের পথে এগিয়ে গেছেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি তার কর্তব্য সম্পাদন করেছেন। মন্ত্রী আরও বলেন, ফেনীতে বড় সমাবেশ করার চিন্তা করেছেন প্রধানমন্ত্রী। দাগনভ‚ঞাঁ উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও দাগনভ‚ঞাঁ পৌর মেয়র ওমর ফারুক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com