• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

প্রতিনিধি: / ৩৪৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় স্বাভাবিক প্রসব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আগড়ঘাটাস্থ কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। অত্র স্বাস্থ্য কেন্দ্রে এ পর্যন্ত ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। অক্সিজেন সহ আধুনিক সরঞ্জম না থাকায় একই সময়ের মধ্যে প্রায় অর্ধশত গর্ভবতী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়েছে।

এদিকে অত্র স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু রাখতে স্বাস্থ্য কেন্দ্রে একটি অক্সিজেন সিলেন্ডার ও গর্ভবতী মায়েদের চেকাপ এর জন্য একটি ফিটাল ডপলার প্রদান করেছেন বিরাশী গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ মোড়ল। তিনি ব্যক্তিগত উদ্যোগে কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্য সামগ্রীগুলো প্রদান করেছেন।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, জমিদাতার সন্তান আব্দুল জব্বার বাবলু, পরিবার পরিকল্পনা সহকারী বাসুদেব মন্ডল, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান, পরিবার কল্যাণ পরিদর্শিকা শ্মীতা রানী দাশ। উল্লেখ্য, ২০২৩ সালের পূর্বে অত্র উপজেলার ইউনিয়ন পর্যায়ের কোন স্বাস্থ্য কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু ছিল না। ২০২৩ সালের ২৫ জানুয়ারী থেকে উপজেলার লতা, কপিলমুনি, লস্কর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং দেবদুয়ার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা চালু করা হয়েছে। ২৫ জানুয়ারী থেকে এ পর্যন্ত শুধুমাত্র কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ২১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। সিজারিয়ানের হার যখন প্রায় শতভাগ অতিক্রম করতে চলেছে অত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা সকলের মাঝে আশার আলো জাগিয়েছে। এ ধরণের কার্যক্রম প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে চালু করা হোক এবং পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com