• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অস্ট্রেলিয়া পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: আগামী মাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে সমান তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অজিরা। ২১ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ম্যাচগুলো হবে। সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে তারা। তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি এই দলের অন্যতম শক্তি। দলে ফেরানো হয়েছে পেসার টেইলা ভ্লেমিঙ্ককে। সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখেই এই সফরের দল সাজিয়েছে অস্ট্রেলিয়া। স্পিনের ওপর জোর দিয়ে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাদ পড়া লেগ-স্পিনার আলানা কিংকে দুই সংস্করণের দলে রাখা হয়েছে। আছেন বাঁহাতি স্পিনার সোফি মলিনেক্স। তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনার জেস জোনাসেন ও অলরাউন্ডার হেদার গ্রাহামের। দুই দলের সব ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারীদল : অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসা পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম ও টেইলা ভ্লেমিঙ্ক।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com