• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

যুবকরা মিয়ানমারে বাধ্যতামূলক সেনা নিয়োগের ঘোষণায় পালাচ্ছেন

প্রতিনিধি: / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : মিয়ানমারে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। তারপর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছেন যুবকরা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মান্দালাতে থাই দূতাবাসের সামনে ভিসাপ্রার্থীদের ভিড়ের চাপে নিহত হয়েছে অন্তত দুইজন। আহত আরও বেশ কয়েকজন। এদিকে, ইয়াংগুনে থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য ভোর সাড়ে তিনটা থেকে লাইনে দাঁড়াচ্ছেন যুবকরা। ভিসাপ্রার্থী এক কিশোরী বলেন, ভোরে এসে যখন লাইনে দাঁড়াই, তখনও দেখি আরও ৪০ জন আগেই এসে দাঁড়িয়ে আছেন। ঘণ্টাখানেকের মধ্যে তিনশ লোক জড়ো হয়।এরকম পরিস্থিতি থাইল্যান্ডের ভিসা অফিস বন্ধের আশঙ্কা করছেন তারা। ভিসাপ্রার্থী এক যুবক জানান, বিদেশি শত্রæদের সাথে আমরা লড়াই করছি না। নিজেদের সাথেই লড়াই করছি। সেনাবাহিনীতে যোগ দিলে নিজ দেশের লোককেই মারতে হবে। তাই তারা দেশ ছেড়ে পালাচ্ছেন। ২০২১ সালে ফেব্রæয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের নেতাদের বন্দী করে ক্ষমতা দখল করে সেনা বাহিনী। তখন থেকেই দেশটির বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর কাছে বিরোধিতার মুখোমুখি হচ্ছে জান্তা সরকার। ফলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসেবে, তখন থেকে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ ৬০ হাজার মানুষ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com