• সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৫৮
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

নৌকা ডুবে মিসরে ১০ শ্রমিক নিহত

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : মিসরের কায়রোর কাছে নীল নদে নৌকাডুবির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নৌকাটিতে মোট ১৫ জন ছিলেন। তারা সকলেই শ্রমিক বলে জানা গেছে। তারা দৈনিক অর্থের চুক্তিতে কাজ করতেন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, কায়রোর কাছে রোববার নৌকাটি ডুবে যায় এবং ১০ নিহত হন। কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চলে এবং উদ্ধারকারী দল পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে। শ্রমিকরা একটি স্থানীয় নির্মাণ সংস্থায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তখন এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাদ্যম জানিয়েছেন, উদ্ধারকারীরা কয়েক ঘণ্টা ধরে উদ্ধারের কাজ করেন নদীর তীরে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ও গ্রামবাসীরা। মিসরের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে মিসরের মুদ্রায় দুই লাখ পাউন্ড বা পাঁচ হাজার ৯৫৭ ইউরো দেয়া হবে (প্রায় বাংলাদেশি টাকায় সাত লাখ নয় হাজার)। আহতরা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা পাবেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বেশি মানুষ থাকায় নৌকাটি ডুবে যায়। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি। সুরক্ষা সংক্রান্ত বিধি সঠিকভাবে না মানায় মিসরে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com