• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নান্নু নতুন দায়িত্ব পেলেন

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: খাতা-কলমে এখনো জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে রয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে বৃহস্পতিবার শেষ হচ্ছে সেই দায়িত্ব। নতুন দায়িত্বও পেয়ে গেছেন তিনি। ১ মার্চ থেকে বিসিবিতে চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রামের পদে বসবেন। গত মঙ্গলবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নান্নু। তিনি কাজ করবেন অস্ট্রেলিয়ান ডেভিড মুরের সঙ্গে। মুর বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে কাজ করছেন। এই বিভাগের কাজ মূলত বিসিবির বিভিন্ন প্রোগ্রাম আয়োজন, গেম ডেভেলপমেন্ট, টুর্নামেন্ট ও সারবিক উন্নতি নিয়ে। এর আগে নারী উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল হাবিবুল বাশার সুমনকে। নান্নু-সুমন দুজনেই নির্বাচক কমিটিতে ছিলেন। নবম বোর্ড সভায় তাদের পরিবর্তে গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকারকে নেওয়া হয়। এর মধ্যে লিপুকে করা হয়েছে প্রধান নির্বাচক। লিপু-হান্নানরাও দায়িত্ব বুঝে নেবেন ১ মার্চ থেকে। বোর্ড মিটিং শেষে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন নান্নু-সুমনকে নিয়ে বলেছিলেন,আমরা সবাই একবাক্যে স্বীকার করেছি, তাদের কাজে আমরা খুবই খুশি। আমরা তাদের হারাতেও চাই না। সেজন্য বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তাদের অন্য পদ দিয়ে আমাদের সাথে রাখার।’ পাপনের সেই কথারই বাস্তবায়ন এবার দেখা গেল। এ দিকে পূরবের নির্বাচক কমিটির আরেক সদস্য আব্দুর রাজ্জাক নতুন কমিটিতে লিপু-হান্নানদের সঙ্গে কাজ করবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com