• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায়, নিহত ৩

প্রতিনিধি: / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: গাজা শহরের আল-রশিদ রাস্তায় খাবারের জন্য অপেক্ষায় থাকা তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ইসরায়েলি বাহিনীর আর্টিলারি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থকর্মীরা। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ত্রাণ সহায়তার জন্য দাঁড়িয়ে ছিলেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ঠিক তখনই তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার বাসিন্দারা অনাহারে ভুগছেন। তাই ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন তারা। দুইদিন আগেই ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেসময় ১০ জন ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৪৬তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ২১৫ জন। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com