• রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

আইভরি কোস্ট-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল নিশ্চিত করল

প্রতিনিধি: / ৪৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে হারিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠে এসেছিলো মালি। তবে, স্বাগতিক আইভরি কোস্টকে আর হারাতে পারেনি। মালিকে ২-১ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের সেমিফাইনালে উঠে গেছে দিদিয়ের দ্রগবার দেশ। অন্য কোয়ার্টার ফাইনালে কেপভার্দেকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিট তথা পুরো ১২০ মিনিটের খেলা ছিল গোলশূন্য। মালি এবং আইভরি কোস্টের ম্যাচটি ছিল হাইভোল্টেজ। তুমুল উত্তেজনা ছিল। দুই দলের তিনজন ফুটবলার লালকার্ড দেখে বহিস্কার হন মাঠ থেকে। এর মধ্যে দু’জনই স্বাগতিক আইভরি কোস্টের। খেলা ১-১ গোলে ড্র থাকার পর গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১২০+২ মিনিটে এসে গোল করে নাটকীয় জয় তুলে নেয় আইভরি কোস্ট। গোলদাতা ওমর দিয়েকিতে গোল করে জয় নিশ্চিত করেন। পরের মিনিটেই তিনি লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন। প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে ৪৩তম মিনিটে লাল কার্ড দেখে ওদিলন কোসোনু মাঠ থেকে বহিস্কার হলে আইভরি কোস্ট ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর ৭১তম মিনিটে প্রথম গোল করেন মালির নেনে ডর্গালেস। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০ মিনিটে) সিমোন আদিংগ্রা গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটকীয়তা। পুরো ৩০ মিনিটে কেউ গোল করতে পারেনি। ইনজুরি সময়ে এসে ওমার দিয়েকিতে গোল করলে জয় নিশ্চিত হয় আইভরিয়ানদের। যদিও তখন দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যাওয়ার মত অবস্থা হয় এবং ওমার দিয়েকিতে লাল কার্ড দেখেন। ১২০+৫ মিনিটে মালির হামারি ত্রাওরে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com