• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বাগেরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে কারাদন্ড

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে
কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে আসামীদের

উপস্থিতিতে বাগেরহাটের অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো.
আতিকুস সামাদ এই রায় দেন। দন্ডাদেশপ্রাপ্তদের মধ্যে মোঃ মোর্শেদ আলম, মোঃ
সাইফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ মাকসুদুর রহমানকে ৬ বছর ও তরিকুল
ইসলামকে ৫ বছর করে দন্ডাদেশ দেওয়া হয়। একই সাথে আসামীদের ১০ হাজার টাকা
করে অর্থদন্ড দেওয়া হয়।
দন্ডপ্রাপ্ত মোঃ মোর্শেদ আলম সাতক্ষিরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের গিয়াস
উদ্দিনের ছেলে, মোঃ সাইফুল ইসলাম একই উপজেলার আটাগাছা আঃ করিমের
ছেলে, মোঃ মাকসুদুর রহমান একই উপজেলার গড়েরকান্দা গ্রামের মোঃ জুম্মান
আলী সরদারের ছেলে, মোঃ জরিুল ইসলাম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার
রঘুনাথপুর গ্রামের মোঃ আশরাফুল আলী ফরাজীর ছেলেৎ এবং মোঃ তরিকুল ইসলাম
বাগেরহাট সদর উপজেলার নাটইখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
মামলার বিবারনে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে ২০১৬ সালের ৩ নভেম্বর রাতে জেলা
সদরের দড়াটানা ব্রিজ সংলগ্ন গোবর দিয়া এলাকার অবস্থান নেয় নিষিদ্ধঘোষিত
জঙ্গি সংগঠনের সদস্যরা। পুলিশ খবর পেয়ে অভিযানে গেলে জেএমবি সদস্যরা
পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে
ধাওয়া করে পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে
সর্টগানের গুলির খোসা ও প্লাষ্টিকের সাদৃশ্য বস্তু জব্দ করা হয়।
পুলিশ তদন্ত শেষে ৫জনকে অভিযুক্ত করে ২০১৯ সালের ০২ মে আদালতে চার্জশীট
দাখিল করে। মামলার ৯জনের স্বাক্ষীরা স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত এই রাষ ঘোষনা করে।
দন্ডাদেশপ্রাপ্ত আসামীদের বাড়ি সাতক্ষিরা, পিরোজপুর ও বাগেরহাট জেলায়।
রাষ্ট্রপক্ষের কৌশলী এ্যাড. মোঃ শহিদুজ্জামান বলেন, পুলিশের উপর হামলা ও সরকারি
কাজের বাধা প্রদানের মামলায় আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ১০
হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন। দন্ডাদেশপ্রাপ্ত সবাই জেএমবির সক্রিয়
সদস্য। এই রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী।##


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com