• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ আটক ২, পুড়িয়ে ধ্বংস করা হলো ৯৪ কেজি

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক
করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্ধসঢ়;রুয়ারি) সকালে মোল্লাহাট
উপজেলার সাগর ফিলিং স্টেশনের পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে এই
গাজা জব্দ করা হয়। এসময় আটক করা হয়, চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার
করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) এবং একই
উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস
ব্রিফিং এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
তিনি বলেন, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। মামলা
দায়ের পূর্বক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, একই দিন বিকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে
বিভিন্ন সময় জব্দ করা ৯৩ কেজি ৭শ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ১৫শ
৬পিস ইয়াবা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ খুলনা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com