• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

গাজায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : দুর্ভিক্ষের অনিবার্য আশঙ্কার মুখে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। পাঁচ মাস আগে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ হানা দিচ্ছে, সাহায্য সংস্থাগুলোর এমন আশঙ্কার মধ্যে নতুন করে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতির চুক্তি হবে। খবর এএফপির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টি, পানিশূন্যতা আর দুর্ভিক্ষের কারণে আল-শিফা হাসপাতালে শিশুরা মারা যাচ্ছে। মন্ত্রণালয়টির মুখপাত্র আশরাফ আল কুদরা আরও মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ইউএসএইডের প্রধান সামান্থা পাওয়ার অতিদ্রæত ইসরায়েলকে আরও সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহবান জানিয়েছেন যাতে ভীষণভাবে প্রয়োজন মানবিক সহায়তাপণ্য গাজায় প্রবেশ করানো যায়। তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘বিষয়টি জীবন ও মৃত্যুর।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনি মৃতের সংখ্রা ৩০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় তারা। অন্যদিকে, মধ্যস্থতাকারীরা আশা প্রকাশ করেছেন চান্দ্র মাস অনুযায়ী আগামী রমজান মাসের শুরুতে অর্থাৎ ১০ অথবা ১১ মার্চ থেকে শুরু হতে পারে যুদ্ধবিরতি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com