• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মার্কিন বিমান হামলায় ইরাকে নিহত ১৬

প্রতিনিধি: / ৪৮৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : জর্ডানের মার্কিন সেনাঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও আছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন। খবর আল জাজিরার। গত শনিবার ইরাক সরকারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে ‘ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। একই সঙ্গে বাগদাদ সরকারের সঙ্গে সমন্বয় করে ওয়াশিংটন এই হামলা চালিয়েছে বলে যে দাবি করা হয়েছে, তা ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তিনি। বিবৃতিতে বলা হয়, ‘এই অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতি ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকির কারণ হয়ে উঠেছে। অন্যদিকে, সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত প্রায় ২৬টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ছাড়া মার্কিন এ হামলায় সশস্ত্র গোষ্ঠীটির অস্ত্রের গুদামসহ ২৬টি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিরিয়াভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত হয়। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে ওয়াশিংটন। এর জবাবে শুক্রবার ইরাক ও সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com