• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

টেক্সাসে ভয়াবহ দাবানলে গবাদি পশুর মৃত্যু

প্রতিনিধি: / ৩১৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিদেশ : ভয়ংকর দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। দাবানল পাশের রাজ্য ওকলাহোমায়ও ছড়িয়েছে। উত্তর টেক্সাসে এক হাজার সাত শ বর্গমাইল বা চার হাজার চার শ বর্গকিলোমিটার বনভ‚মিজুড়ে দাবানল জ্বলছে। টেক্সাসের ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল। বিবিসি জানায়, ১১ লাখ একরজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে দুইজনের প্রাণহানি এবং সহস্রাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। টেক্সাসের উত্তরাঞ্চলের পেনহেন্ডল এলাকায় দাবানলের তীব্রতা সবচেয়ে বেশি। যেখানে মানুষের পাশাপাশি গবাদি পশুও ঝুঁকিতে রয়েছে। টেক্সাসে সবচেয়ে বেশি পশু উৎপাদন হয় এবং প্রায় ৮৫ শতাংশ পশুই পেনহেন্ডেল অঞ্চলের। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের হিসাব মতে, টেক্সাসে এক কোটি ২০ লাখ পশু রয়েছে। কর্মকর্তারা বলছেন, দাবানলে কৃষিসম্পদও ধ্বংস হচ্ছে। বৃহস্পতিবার দাবানল ওই অঞ্চলের খামারগুলোর আশপাশের চারণভ‚মিতে ছড়িয়ে পড়তে শুরু করায় খামারিরা তাদের পশু বাঁচাতে হিমশিম খাচ্ছেন। সেখানে সর্বত্র মৃত প্রাণী পড়ে থাকতে দেখা গেছে এবং খামারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি কাউন্টিতে একটি হেলিকপ্টার থেকে আগুনের অবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রতিবেদনে যা বলা হয়েছে, আগুনে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে। টেক্সাসের উত্তরের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, দাবানল পরিস্থিতি সপ্তাহান্তে আরো খারাপ হতে পারে। বৃহস্পতিবার টেক্সাসের কৃষিবিষয়ক কমিশনার সিড মিলার বলেন, ‘ধারণা করা হচ্ছে, পেনহেন্ডলে হাজার হাজার পশু মারা গেছে। এ ছাড়া আনুমানিক ১০ হাজার পশু মারা যাবে বা স্বেচ্ছায় মৃত্যু ঘটাতে হবে। এটা খুবই দুঃখজনক। এই পশুগুলোর বেশির ভাগই এখনো বেঁচে আছে। কিন্তু সেগুলোর খুর পুড়ে গেছে।’ টেক্সাসের একটি খামারের কর্মী জেফ চিসাম বলেন, ‘এ পরিস্থিতি চোখে দেখে স্থির থাকা কঠিন।’ তাঁর স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে রাস্তায় রাস্তায় মৃত গরু পড়ে থাকতে দেখা যায়। টেক্সাসে দুইটি আলাদা দাবানল এখন একই স্থানে এসে মিশেছে। যা প্রতিবেশী ওকলাহোমায়ও ছড়িয়েছে। মাত্র ৫ শতাংশ এলাকায় দাবানলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে। তবে বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বাইডেন বলেছেন, তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রয়াস চালাতে বলেছেন। তিনি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ওপর জোর দেন। জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে। সূত্র : বিবিসি, সিবিএস নিউজ

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com