• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ট্রাম্প ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে হ্যালির কাছে হারলেন

প্রতিনিধি: / ৩৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান দলীয় প্রাইমারিতে  ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন নিকি হ্যালি। ২০২৪ সালের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনের প্রতিদ্ব›িদ্বতায় এই প্রথম ট্রাম্পকে পরাজিত করলেন হ্যালি। এর আগে হ্যালি তার নিজের অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি রিপাবলিকান একটি প্রাইমারিতে জয় পেলেন। তবে ধারাবাহিকভাবে কয়েকটি প্রাইমারি ও ককাসে জয় পেয়ে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড়ে হ্যালির চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পই সম্ভবত ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হচ্ছেন। ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত হ্যালি ৬২ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন, আর ট্রাম্প পেয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোট। এখানে জয় পাওয়ায় এখন পর্যন্ত দেশব্যাপী ৪৩ রিপালিকান প্রতিনিধিকে নিজের পক্ষে পাবেন হ্যালি আর অনেকগুলো জয় পাওয়া ট্রাম্পের পক্ষে আছেন ২৪৭ জন প্রতিনিধি। এক্ষেত্রে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। ব্যাপকভাবে ডেমোক্র্যাট প্রভাবিত ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের প্রায় ২৩ হাজার নিবন্ধিত সমর্থক আছে। এখানে হ্যালির জয় তাই অনেকটা প্রত্যাশিতই ছিল। এটাকে মূলত প্রতীকী জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে হওয়া যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারি ও ককাসে বড় ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প। ৫ মার্চ কথিত ‘সুপার টুয়েসডে’তে তিনি বড় ব্যবধানে জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দেশটির ১৫টি অঙ্গরাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ভোটাররা তাদের দলীয় প্রার্থী বেছে নিতে ভোট দেবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com