• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৬
সর্বশেষ :
খুলনাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মী রাসেল শিকদার ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দীন আকন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন যুবদল নেতা শাহীন পাটোয়ারী খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার বিতরণ রমযানে মানব সেবায় ওব্যাট হেল্পার্স ৬০০ পরিবারকে মানবিক সহায়তা ওব্যাট হেল্পার্স ও হিউম্যানিটি’র দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্ত্রী-কন্যাকে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পরিবারের জন্য উপার্জন করতে যেয়ে, ঘরে ফেরা হলো না মোসালের, ঘাতক বাস কেড়ে নিল তার জীবন। খুলনার পাইকগাছায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোছাল সরদার (৫২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেন পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন ভ্যান চালকসহ দুইজন।পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত মোছাল সরদার উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মান্দার সরদারের পুত্র।
ভ্যানচালক লিটন জানান, আনুমানিক সকাল ০৯ টার দিকে কাজের সন্ধানে ডুমুরিয়ায় যাওয়ার পথে নির্মাণাধীন কৃষি কলেজ সংলগ্ন ইব্রাহিম গার্ডেনরং কাছে পৌঁছালে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এসময় ভ্যানে থাকা যাত্রীরা পড়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পর কর্তব্যরত চিকিৎসক মোছালকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে কর্তব্যরত  চিকিৎসক শাকিলা আফরোজ জানান, নিহতের বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে। আহত দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com