• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি: / ৩৫১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি: ফকিরহাটে পাঁচ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।
সোমবার রাতে ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ওমর হাওলাদার (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। সে বর্তমানে বাগেরহাট জেলার মোংলা আবাসনে একটি বাড়িতে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিল।
বাগেরহাট ডিবি পুলিশের পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল ফকিরহাট বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মহাসড়কে একটি হোটেলের সামনে থেকে ওমর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ট্রলি ব্যাগ তল্লাসী করে পাঁচ কেজি গঁাজা উদ্ধার করা হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তার ওই মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com