• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

অনন্ত জলিল শিল্পী সমিতির নির্বাচন করছেন না

প্রতিনিধি: / ২৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন: শিল্পী সমিতির সভাপতি নন, বরং বিজিএমইএ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক অনন্ত জলিল। তবে গত কয়েকদিন ধরেই শিল্পী সমিতির সভাপতি হিসেবে অনন্ত জলিল নির্বাচন করছেন এবং নিপুণকে সেক্রেটারি করে তিনি প্যানেল গড়ছেন, এমন খবর শোনা যাচ্ছে। সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন তারা। বিষয়টি গত সোমবার এক সংবাদ সম্মেলনে নিজেই স্বীকার করেছেন অনন্ত জলিল। অনন্ত জলিল বলেছেন, আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খসরু ও আপিল বোর্ডের চেয়ারম্যান সামছুল আলম, প্রযোজক ইকবালসহ নিপুণ হোটেল ওয়েস্টিনে বসেছিলেন। তার আগে সবাই মিলে সভাপতি পদে নির্বাচনের জন্য অনন্তের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তারা জরুরি কথা আছে বলে অনন্তের বাসায় যেতে চান। কিন্তু অনন্তের কাজ থাকায় তাদের হোটেল ওয়েস্টিনে বসতে বলেন। সেখানে নিপুণ, খসরু, সামছুল উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনের আহŸান জানানো হয়। কিন্তু চিত্রনায়ক অনন্ত জলিল নিপুণকে না করে দিয়েছেন। অনন্ত জলিল বলেন, ‘নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে আমি থাকব। কিন্তু নির্বাচন করার মতো সময় আমার নেই।’ এদিকে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অনন্ত জলিলকে সম্মানিত করা হয় বলে জানান এই চিত্রনায়ক। অনন্ত জলিল বলেন, ‘এটা অবশ্যই অনেক সম্মানের ব্যাপার। একই সাথে দায়িত্বেরও বটে। দেশীয় অর্থনীতি কতটুকু সমৃদ্ধ করতে পারি, কীভাবে সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজটিই করব।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com