• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

প্রতিনিধি: / ৬১৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

শেষ হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আর এই মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ৯টায় শুরু হয় মোনাজাত। শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ২৩ মিনিটের এই মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। কয়েক লাখ মুসল্লির এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রোববার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা এসেছেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসেন। লাখো মুসল্লির উপস্থিতিতে এই ইজতেমার প্রথম পর্বের ইতি ঘটলো।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com