• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

প্রতিনিধি: / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পস্তবক অর্পন,
আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ
প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা
হয়।

বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,
মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ,
সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক
বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজ বাড কিন্ডার গার্টেন,
বর্ণমালা কিন্ডার গার্টেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো
হয়। এরপর বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ
আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা
চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসি ওবাইদুর রহমান,
সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ
সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী,
প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সরকারি
কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ। অপরদিকে
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭
মার্চ পালন করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com