• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

মন্ত্রী রোমানের সমস্যার খোঁজে

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: জাতীয় দল থেকে রোমান সানার অবসরের ঘটনায় ক্রীড়াঙ্গনে তোলপাড় হয়েছে। বিশ্ব আসর থেকে পদক জিতে, দেশের মাত্র দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জন করে খেলেও ক্যারিয়ার নিয়ে আর্থিক অনিশ্চয়তার বিষয় সামনে এনে দিয়েছেন তিনি, তা ক্রীড়াঙ্গনের এক কঠিন বাস্তবতাই তুলে ধরেছে। ফলে রোমানের অবসর ইস্যুটা সেখানেই শেষ হচ্ছে না। এটা ঠিক যে আর্চারি ফেডারেশন তাঁকে অবসর থেকে ফেরাতে দৃশ্যমান কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। তবে শিগগিরই হয়তো ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বসবেন দেশসেরা এই আর্চারের সঙ্গে। গত বৃহস্পতিবার সাভারে যুব উন্নয়ন ইনস্টিটিউটে ৭ মার্চের অনুষ্ঠান শেষে রোমানের অবসর ইস্যুতে সংবাদকর্মীরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমি এখনই মন্তব্য করতে চাই না। তবে গতকালই (গত বুধবার) আমি আর্চারি ফেডারেশনের সভাপতিকে ডেকেছিলাম। ওর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা জানতে চেয়েছি ওর সমস্যাটা কোথায়, কেন হঠাৎ করে ও এ ধরনের সিদ্ধান্ত নিল। আমি আশা করছি, খুব শিগগির হয়তো তার (রোমান) সঙ্গেও বসা হতে পারে। তার সঙ্গে বসলে হয়তো বুঝব আসলে সমস্যাটা কোথায়।’ ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর নাজমুল হাসান ধারাবাহিকভাবে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বসছেন, তাদের সমস্যা-সম্ভাবনা নিয়ে। ক্রীড়াঙ্গনে খেলোয়াড়দের যে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাব সে বিষয়টিতে আলাদাভাবে নজর না দেওয়া হলেও রোমানের ইস্যু সেটিই নতুন করে সামনে এসেছে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com