• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ি নিহত

প্রতিনিধি: / ৩৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যান যাত্রী সার ব্যবসায়ি সাহেব আলী সরদার (৫২) নিহত হয়েছেন। এসময় নারীসহ দুই ভ্যানযাত্রী আহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়ের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।নিহত সাহেব আলী সরদার উপজেলার পাগলা-দেয়াপাড়া গ্রামের জাফর সরদারের ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সাহেব আলী সরদার সহ অন্যরা ফকিরহাট বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় পাগলা-শ্যামনগর এলাকায় বাইপাস সড়ক দিয়ে মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে যাত্রীরা ছিটকে নিচে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী সরদারকে মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনায় ভ্যানযাত্রী  নাজিয়া বেগম (১৮) এবং শাকিল আহম্মেদ আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
ফকিরহাট মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com