• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

বোদায় প্রার্থীর কাছে টাকা নিয়ে ভোট দেওয়ার অপরাধে, হাজতে প্রিজাইডিং-পোলিং অফিসার

প্রতিনিধি: / ২৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের বোদায় অবৈধভাবে ব্যালট পেপারে সীল মেরে ভোট বাক্সে ঢুকানোর অপরাধে হাজতে সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন (৪১) ও পোলিং অফিসার মো.একরামুল হক(৩৬)।রোববার (১০ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
বিকাশ চন্দ্র সেন কুড়িগ্রাম নাগেশ্বরী সেনপাড়া এলাকার শ্যামল কুমার সেনের ছেলে। তিনি বোদা উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক হিসেবে কর্মরত। একরামুল হক পঞ্চগড়ের পুরাডাঙ্গা এলাকার নিজাম উদ্দিনের ছেলে।তিনি বোদা উপজেলার পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসের হিসাব কর্মকর্তা।
জানা যায়, শনিবার দেশের বিভিন্ন এলাকার সাথে একযোগে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পঞ্চগড় সদর ও বোদা উপজেলার দুইটি ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ডের সদস্য রমজান আলী সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার গত তিনমাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে ওয়ার্ড দুটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।
বোদা উপজেলার ওয়ার্ডটির ভোট কেন্দ্র কমলাপুকুরি কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রিজাইডিং অফিসার বিকাশ চন্দ্র সেন, পোলিং অফিসার ছিলেন একরামুল হক। তারা ভোট প্রয়োগের শেষ সময়ে হেরে যাওয়া প্রার্থী আব্দুর রহিমের সাথে অর্থের বিনিময়ে যোগসাজশ করে নিজেরাই ব্যালট পেপারের টিউবওয়েল প্রতীকে সীল দিয়ে বক্সে ভরার সময় মোরগ প্রতীক প্রার্থীর এজেন্ট মোছা.আছিয়া খাতুন দেখে ফেলায়।পরে নির্বাহী অফিসার ও প্রিজাইডিং অফিসারের সহায়তায় তাদের দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়। রবিবার দুজনকে আসামী করে প্রিজাইডিং অফিসার ও বোদা উপজেলার সমবায় কর্মকর্তা এ এফ এম জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com