• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে ফিরছেন রশিদ

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

স্পোর্টস: পিঠে সার্জারির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে নেই রশিদ খান। সেই ওয়ানডে বিশ্বকাপের পর থেকে আফগান অধিনায়ক ক্রিকেটের বাইরে রয়েছেন। দীর্ঘ বিরতির পর আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন তিনি। দুই দলের টেস্ট সিরিজে একমাত্র টেস্টটি জিতেছে আয়ারল্যান্ড। চলমান ওয়ানডে সিরিজে অবশ্য আফগানরা ১-০ তে এগিয়ে। দ্বিতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ১২ মার্চ শেষ ওয়ানডের পর ১৫ তারিখ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সেখানে নিজের ফেরার বার্তা দিয়ে রশিদ খান আফগান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিওতে বলেছেন, ‘পরিকল্পনা হচ্ছে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দেশকে প্রতিনিধিত্ব করা। অনুশীলন চলমান রয়েছে। অনুশীলনের দ্বিতীয় দিনটিও ভালো কেটেছে। আশা করছি, আগামী কয়েকটি দিন ভালোই যাবে। যাতে আবার দলের জার্সি পরে দেশের জন্য ভালো কিছু এনে দিতে পারি।’ রশিদ আরও জানিয়েছেন, সর্বশেষ তিনমাস তার জন্য কঠিন ছিল। যেহেতু পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সেটা প্রত্যাশার চেয়ে ধীর গতিতে অগ্রগতি হচ্ছিল, ‘বিগত তিনটা মাস আমার জন্য ছিল কঠিন। যেহেতু সার্জারি হয়েছে। সাত থেকে আট মাস পিঠের ইনজুরিতে ভুগেছি। চিকিৎসকরা তখন বিশ্বকাপের আগেই সার্জারির পরামর্শ দিয়েছিল। কিন্তু তখন বিশ্বকাপ খেলে সার্জারির সিদ্ধান্ত নেই। কারণ দেশের জন্য ইভেন্টটা ছিল অনেক বড়। আলহামদুলিল্লাহ আমি পুনরায় ফিরতে পারছি। এখন বেশ সুস্থ আছি। লক্ষ্য হচ্ছে মাঠে ফিরে দেশের জন্য সাফল্য-আনন্দের উপলক্ষ এনে দেওয়া।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com