• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

শামি বাংলাদেশের বিপক্ষে ফিরবেন

প্রতিনিধি: / ৩৮১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্পোর্টস: মোহাম্মদ শামির ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকে। যদিও তখন তাঁর আইপিএল খেলা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে জানা গেল আইপিএল তো বটেই, আগামী জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলা হচ্ছে না শামির। শামির ফেরা নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বাংলাদেশ সিরিজ দিয়ে হয়তো ফিরবেন এই অভিজ্ঞ পেসার। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সফরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে ফিরতে পারেন শামি। ভারতে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে অ্যাঙ্কেলের চোটের সঙ্গে লড়াই করছেন শামি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। খেলতে পারেননি গত ডিসেম্বরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে। শুরুতে স্কোয়াডে থাকলেও পরে মেডিক্যাল টিমের ছাড়পত্র না পাওয়ায় ছিটকে যান সফর থেকে। ছিলেন না তিনি ঘরের মাঠের ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে। গত ফেব্রæয়ারিতে লন্ডনে অস্ত্রোপচার হয়েছে শামির। জয় শাহ জানিয়েছেন, ‘তার অস্ত্রোপচার করানো হয়েছে। সে ভারতে ফিরে এসেছে। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে শামি ফিরতে পারে।’ এ ছাড়া ঊরুর চোটের সঙ্গে লড়াই করা লোকেশ রাহুলের বর্তমান অবস্থা সম্পর্কেও জানিয়েছেন জয় শাহ। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর। আইপিএলে খেলা এখনো নিশ্চিত নয় রাহুলের।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com