• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৯
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

শান্ত যা চান সৌম্যর কাছ থেকে

প্রতিনিধি: / ২৮২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

স্পোর্টস: ঘরোয়া ক্রিকেটে সৌম্য সরকারের তেমন কোনও পারফরম্যান্স ছিল না। তার পরেও সীমিত ওভারের ক্রিকেটে তাকে পুনরায় বেছে নেন নির্বাচকরা। সৌম্যকে কেনও দলে আনা হয়েছে তার সন্তোষজনক কোনও উত্তরও ছিল না। তবু তিনি দলে আসেন, মাঝে মধ্যে দারুণ সব ইনিংস খেলে ভক্তদের চমকেও দেন। কিন্তু এই পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকে না। বেশিরভাগ সময়ই তার ব্যাট থাকে ঘুমন্ত! এই সৌম্যর কাছেই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে শতভাগ চান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডে বিশ্বকাপে না থাকলেও সৌম্য কিউইদের বিপক্ষে সিরিজে ছিলেন। দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬৯ রানের অবিশ্বাস্য একটি ইনিংস। ওই ইনিংসের পর আবার রান খরা তার ব্যাটে। বিপিএলে রান পাননি, পাননি লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। তবে ওয়ানডে সিরিজে তার কাছ থেকে শতভাগ পাওয়ার আশা রাখছেন অধিনায়ক শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু মিলিয়ে ওর (সৌম্য) কাছ থেকে শতভাগ পেতে চাই।’ সৌম্যর সামর্থ্য নিয়ে কোনও প্রশ্ন ছিল না কখনও। সামর্থ্যের জায়গা থেকেই নিজেকে বারবার প্রমাণ করে গেছেন। তবে হোঁচট খাওয়া সৌম্য উঠে দাঁড়াতে ব্যর্থও হচ্ছেন বার বার। মাঝে মাঝে আলোর ঝলকানি দেখালেও সেটিও ক্ষণস্থায়ী। ফরচুন বরিশালের হয়ে একই দলে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম খেলেছিলেন। বিপিএলের সময় অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম আক্ষেপ করেই বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয় সৌম্য যে ধরনের খেলোয়াড়, তার ক্ষমতা কতটুকু, এটা সে নিজে কতটুকু জানে আমার কাছেও মাঝেমধ্যে দ্বিধা হয়। সে যদি নিজেকে ওরকম ভাবে তাহলে এর চেয়ে ভালো কিছু দিতে পারবে।’ ধারাবাহিক ভাবে রান করতে মুখিয়ে আছেন সৌম্য নিজেও। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে কঠিন পরিশ্রম করছেন তিনি। আগের দিন নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। গতকাল মঙ্গলবার ম্যাচের আগের দিন সবাই নির্ভার থাকলেও সৌম্য ব্যাটিং-বোলিং দুটোই করেছেন। সৌম্যর চেষ্টার কথা সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন শান্ত, ‘সৌম্য নিজেও এটা নিয়ে কাজ করছে। গত সিরিজের কথা যদি চিন্তা করা যায়, ওরকম কন্ডিশনে ওরকম একটা ইনিংস খেলা অবশ্যই আমাদের দলের জন্য অনেক বড় ব্যাপার।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com