• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

তুন মিয়াত নাইং পুরো রাখাইনের নিয়ন্ত্রণ নিতে চান

প্রতিনিধি: / ৪৭৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করছে বিদ্রোহী আরাকান আর্মি। সাবেক আরাকান (বর্তমান রাখাইন) রাজ্যের স্বাধীনতা ঘোষণা করা তাদের লক্ষ্য ছিল না, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই। এ সপ্তাহে বিবিসি বার্মিজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন আরাকান আর্মির সর্বাধিনায়ক জেনারেল তুন মিয়াত নাইং। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে তিনি ওই সাক্ষাৎকার দেন। তিনি বলেন, আরাকান আর্মির লক্ষ্য পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া। জেনারেল তুন মিয়াত নাইং বলেন, মুক্তির জন্য মিয়ানমারের জান্তার বিরুদ্ধে লড়াই করার এখনই শ্রেষ্ঠ সময়। আরাকান আর্মি তাদের পরিকল্পনা অনুযায়ী লড়াই অব্যাহত রাখবে। সাক্ষাৎকারে জেনারেল তুন মিয়াত নাইং তাঁদের এযাবৎ লড়াইয়ের পুরো অর্জন প্রকাশ করেননি। তাঁদের স্বপ্ন প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে এবং তাঁরা তাঁদের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছাচ্ছেন। আরাকান আর্মির প্রধান বলেন, মিয়ানমারের জনগণ এখন সংকল্পবদ্ধ ও অতীতের চেয়ে বেশি সংঘটিত। তারা বলছে, তাদের বাড়িঘর, গ্রাম জালিয়ে দেওয়া হচ্ছে। ধ্বংস করা হচ্ছে। তাই জান্তার কাছ থেকে মুক্তির জন্য লড়াই করা ছাড়া আর কোনো পথ নেই। আরাকানের স্বাধীনতা প্রসঙ্গে জেনারেল তুন মিয়াত নাইং বলেন, অতীতে তাঁরা কখনো বলেননি যে স্বাধীনতা ঘোষণা করবেন। আরাকানের স্বাধীনতা ঘোষণার পরিকল্পনা এখনো তাঁদের নেই। তাঁরা দেখতে পাচ্ছেন, জান্তা ক্ষমতায় থাকলে এবং রাজনৈতিক অচলাবস্থা চললে তাঁদের স্বপ্ন পূরণ হবে না। চলমান লড়াই প্রসঙ্গে আরাকান আর্মির প্রধান বলেন, ‘এমন কিছু বিষয় আছে যা আমরা এখনো প্রকাশ করিনি। তবে সামরিকভাবে আমরা পুরো রাখাইন অঞ্চল সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com