• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দাবানলে চিলিতে নিহত ১১২

প্রতিনিধি: / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক: দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালপারাইসো অঞ্চলে দাবানলে অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারি করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘প্রয়োজনীয় সব সম্পদ’ কাজে লাগানোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তার দেশ ‘খুব বড় মাত্রার শোচনীয় ঘটনার মুখোমুখি’ বলে মন্তব্য করেছেন তিনি। এটিই চিলির সবচেয়ে প্রাণঘাতী দাবানল বলে ধারণা করা হচ্ছে। যারা এর শিকার হয়েছেন তাদের অনেকেই গ্রীষ্মের ছুটিতে উপক‚লীয় ওই এলাকায় ভ্রমণে গিয়েছিলেন; জানিয়েছে বিবিসি। রয়টার্স জানিয়েছে, বেশ কয়েকদিন আগে শুরু হওয়া দাবানল উপক‚লীয় শহর ভালপারাইসো ও ভিনা দেল মারের প্রান্তীয় এলাকাগুলোকে হুমকির মুখে ফেলেছে। এই দুটি শহরই জনপ্রিয় পর্যটন গন্তব্য। রাজধানী সান্তিয়াগো থেকে শতাধিক কিলোমিটার পশ্চিমের এ শহর দু’টিতে ১০ লাখেরও বেশি মানুষ বসবাস করে। চিলির গৃহায়ণ মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩০০০ থেকে ৬০০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। পরে করলেও চলবে এমন সব অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে। দুর্যোগস্থলে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা হচ্ছে। শনিবার থেকে ভালপারাইসো অঞ্চলের ভিনা দেল মার, লিমাচে, কিলপোয়ে, ভিয়া আলেমানায় সান্ধ্য আইন জারি করা হয়েছে। এর ফলে জরুরি বিভাগের গাড়িগুলো দুর্যোগপূর্ণ এলাকায় দ্রæত পৌঁছতে পারবে বলে বোরিক জানিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে সেখানে ১৪০০ দমকল কর্মী মোতায়েন শুরু করা হয়েছে। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হচ্ছে। হেলিকপ্টার থেকে পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে। যেসব এলাকা দাবালনের হুমকির মুখে রয়েছে জনগণকে সেদিকে ভ্রমণে না যাওয়ার আহŸান জানিয়েছে চিলির সরকার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com