• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৫
সর্বশেষ :
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নগরীর ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মরহুম সোনা মিয়া সরদারের কবর জিয়ারত ও মরহুমের পরিবারের সার্বিক খোঁজ খবর ও প্রতিবাদ সমাবেশ করে খুলনা মহানগর ও জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি মরহুম সোনা মিয়া সরদার এর আত্মার মাগফিরাত কামনায় খালিশপুর চিত্রালী মার্কেট বাজার জামে মসজিদে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয় ১০ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি সোনা মিয়া সরদারকে হত্যার প্রতিবাদে কর্মসূচী গ্রহনের লক্ষ্যে খালিশপুর থানা তাঁতীদলের প্রস্তুতি সভা শহর পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ: ‘পোস্টারে আমার ছবি নয়’ – সদস্য সচিব রুবেল। এপ্রিলে সাঁড়াশি অভিযান, প্রস্তুত অপরাধীদের তালিকা! দালাল নির্ভরতা কমাতে না পারলে রাজনৈতিক ঝুঁকি বাড়বে”—রুবেলের সতর্কবার্তা

টি-টোয়েন্টি অধিনায়কত্ব শঙ্কায় আফ্রিদি !

প্রতিনিধি: / ২৮৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: শাহিন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে শঙ্কা জেগেছে। পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি। তবে সা¤প্রতিক সময়ে তার অধিনায়কত্বে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ভরাডুবি ভাবিয়ে তুলেছে নেতৃত্বের জায়গা। শাহিনের নেতৃত্ব সর্বশেষ দুই পিএসএল জিতে নিয়েছে লাহোর। তবে এ বছর সেই চিত্র একেবারেই আলাদা। পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে লাহোরের অবস্থান। মাত্র এক ম্যাচ জিতে এবারের আসর শেষ করেছে দলটি। এমতাবস্থায় শাহিনের অধিনায়কত্ব নিয়েও উঠছে নানাবিধ প্রশ্ন। কিছু সূত্রমতে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান মোহসিন নাকভি অধিনায়কত্ব বদলের ব্যাপারে কিছু পরামর্শ গ্রহণ করেছেন। কেউ কেউ মনে করছেন, ২৩ বছর বয়সী শাহিন বেশ তরুণ এই দায়িত্বে। তার আরও বেশি পরিণত হওয়ার আছে বলে অনেকের মত। অবশ্য বোর্ডের কিছু সদস্য মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব বদল করার সিদ্ধান্ত খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। দলের পারফরম্যান্সে এটা নেতিবাচক হিসেবে উঠে আসতে পারে। যদিও সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করবেন পিসিবি চেয়ারম্যান। যদি বদল হয়, তবে মোহাম্মদ রিজওয়ানকে দেখা যেতে পারে অধিনায়কের দায়িত্বে। বাবর আজমের প্রসঙ্গও উঠে আসতে দেখা গেছে। নাকভি এখনো শাহিন বা অন্য কোনো খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করে উঠতে পারেননি। তিনি কিছু খেলোয়াড়দের সাথে ইসলামাবাদে সংলাপে বসবেন। সেখানে নানা বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। আগামী মাসে পাকিস্তান দলের বিপক্ষে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে সূচি। যদি কোনো সিদ্ধান্ত আসে, তবে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত দ্রæতই গ্রহণ করা হবে বলে ধারণা করা যাচ্ছে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com