• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

হুথিদের এডেন উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধি: / ৩১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বিদেশ : এডেন উপসাগরে একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে এ হামলায় কোনও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রটি কোনও জাহাজেই আঘাত করেনি এবং হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনও খবর পাওয়া যায়নি।’ বিবৃতিতে বলা হয়েছে, ‘এরপরহুথি নিয়ন্ত্রিত এলাকায় সফলভাবে চারটি মনুষ্যবিহীন এরিয়াল সিস্টেম (ইউএভি) এবং একটি সারফেস টু এয়ার মিসাইল ধ্বংস করে মার্কিন সেন্ট্রাাল কমান্ড।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রগুলো এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসেবে নির্ধারণ, পরে ধ্বংস করা হয়। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। তারা দাবি করেছিল, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে এই হামলা পরিচালনা করছে তারা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের রুটে হুথিদের হামলার কারণে আন্তর্জাতিক অবাধ বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিকল্প পথ হিসেবে জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল রুটে চলাচল করতে বাধ্য হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, গাজায় চলমান সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক মহল হুথিদের বারবার হামলার বন্ধের আহŸান জানিয়ে ব্যর্থ হয়েছে। পরে এর প্রতিক্রিয়ায় হুথিদের স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com