• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হামাস শর্ত দিয়ে যুদ্ধবিরতি প্রস্তাবে সাড়া দিয়েছে

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিদেশ : ইসরায়েল গত বৃহস্পতিবার কাতারের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারে হামাসের উত্তর পেয়েছে। ইসরায়েলের এক কর্মকর্তা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছ থেকে লিখিত সাড়া পেয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাস তাদের ‘ভিত্তিহীন বিভিন্ন দাবি নিয়ে নিজেদের শক্তিশালী করে চলেছে। ’ নেতানিয়াহুর কার্যালয় আরো বলেছে, প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য শুক্রবার যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক আহŸান করা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য সত্তে¡ও ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভি নিউজ জানায়, নথিতে দাবিগুলোর একটি তালিকা রয়েছে, যা ইসরায়েল ‘যুক্তিসঙ্গত’ বলে মনে করে। হামাসের দেওয়া এক বিবৃতিতে এটা নিশ্চিত করা হয়েছে যে তারা যুদ্ধবিরতির একটি ‘বিস্তৃত দৃষ্টিভঙ্গি’ উপস্থাপন করেছে। যার মধ্যে একটি যুদ্ধবিরতি এবং গাজায় আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ভয়াবহ হামলার পর থেকে তারা এই গ্রæপের হাতে বন্দি রয়েছে। সূত্র : বাসস

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com