• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সিরিজ খেলবে

প্রতিনিধি: / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: আসছে জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে মে মাসে যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে আতিথেয়তা দেবে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ মে থেকে। বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচই হবে হোস্টনের প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে৷ বাংলাদেশের বিপক্ষে খেলার আগে কানাডার বিপক্ষেও ৫ ম্যাচের সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ হওয়াতে বিসিবি জানিয়েছিল, তারা চেষ্টা করছেন এমন কিছু আয়োজনের। এর মধ্যেই ঘোষণা এলো টি-টোয়েন্টি সিরিজের। যেটি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে কন্ডিশন বুঝতে ব্যাপক সহায়তা করবে। বিশ্বকাপের আগে এই সিরিজে আতিথেয়তা দেওয়ায় যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট প্রবাসী বাংলাদেশি দর্শকদের মাঠে উপস্থিতি কামনা করেছেন। বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটে ঐতিহাসিক উপলক্ষ্য। এই টি-টোয়েন্টি সিরিজটি উভয় দেশের ক্রিকেটারদের প্রতিভা এবং আবেগ প্রদর্শনের জন্য একটি দারুণ সুযোগ।’

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com