• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মাত্র কয়েক মিনিটে ওয়েবসাইট তৈরি করুন

প্রতিনিধি: / ৭৭৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আইটি: এআই বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির অন্যতম আবিষ্কার। এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো করে কাজ। ধীরে ধীরে প্রতিটি ক্ষেত্রেই এটির ব্যবহার শুরু হচ্ছে। সারা দুনিয়ায় তা নিয়ে হইচই চলছে। এবার বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে গেছেন। তার নাম ডেভিন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কগনিশন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৃষ্টি করেছে। টেক সংস্থাটির দাবি, ডেভিন সিঙ্গেল প্রম্পট দিয়েই তৈরি করতে পারে একটা পুরো ওয়েবসাইট। কোডিং থেকে বাগ ফিক্স (প্রযুক্তিগত ত্রæটি) সব কিছু করতে পারে এই রোবট ইঞ্জিনিয়ার। তৈরি করতে পারে ভিডিও, তা এডিট করে ক্লায়েন্টদের কাছে উপস্থাপনও করতে সক্ষম। এটি অনেকটা মাইক্রোসফটের বানানো এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলট এবং ওপেনএআই চ্যাটজিপিটির মতো। তবে ডেভিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ ভাবে প্রশিক্ষিত। যে কারণে অনেক টেক সংস্থার কাছে ভরসার পাত্র হয়ে উঠতে পারে ডেভিন। সংস্থাটির দাবি, সফটওয়্যার তৈরি পরিচালনার ক্ষেত্রে যে সাহায্যের দরকার পরে তা নিখুঁত ভাবে করতে সক্ষম ডেভিন। তবে সংস্থাটি জানায়, মানুষের চাকরি প্রতিস্থাপন করার উদ্দেশ্যে নয়, বরং তাদের কাজ আরো সহজ করে তুলতে আনা হয়েছে এই টুল।
যেসব দক্ষতা রয়েছে ডেভিনের
মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিন। সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে সুবিধাগুলো দিতে পারে এই রোবট ইঞ্জিনিয়ার
কোডিং, বাগ ফিক্স করা
সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো
রিয়েল টাইম আপডেট
ফিডব্যাক দেওয়া
ডিজাইনিং
এছাড়াও ওপেন সোর্স প্রোজেক্ট থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে এর সমাধান করতে পারে এই ইঞ্জিনিয়ার। যদিও এর আগে যে এআই মডেলগুলো বাজারে এসেছে দক্ষতার দিক দিয়ে তাদেরকেও ছাপিয়ে গেছে ডেভিন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জগতে গেম চেঞ্জার হতে পারে এই টুল। সংস্থাটির দাবি, ডেভিনকে বাকিদের থেকে যা আলাদা করে তোলার উদ্দেশ্য জটিল কাজ সহজে পরিচালিত করা। এই টুলের রয়েছে কয়েক হাজার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। পাশাপাশি ভুল থেকে শিক্ষা নিয়ে পরিষেবা উন্নত করতে পারে ডেভিন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com