• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধি: / ৩৭০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়তে এখনই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফরিদা আক্তার বানু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরিতে বিশ্বাশি। কেননা ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখ-শান্তিতে বসবাস করার পূর্ব শর্তই হচ্ছে অসম্প্রদায়িক চেতনাকে জাগিয়ে তোলা।

এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনটি উপলক্ষে রবিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে র‌্যালী শেষে বঙ্গবন্ধুর মূর‌্যালে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।

এ ছাড়াও জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিশুদের নিয়ে কেক কাটাসহ মিস্টি বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com