• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৫
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফকিরহাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা পুলিশ সহ বিভিন্ন সরকারী দপ্তর ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম চত্ত্বর এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এসময় আরো উপস্থিত ছিলেন এসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অপর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সকাল  ১০ টায় কুরআন খতম,সাংস্কৃতিক প্রতিযোগীতা  আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।এর পূর্বে বর্নাঢ্য র্যালী মডেল মাসজিদ থেকে বের হয়ে ফকিরহাটের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে। এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উক্ত সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন ফকিরহাটের ফিন্ড সুপার ভাইজার এরশাদুল গণী,মডেল কেয়ার টেকার গাজী আঃ রহিম, মোফাজ্জল হোসেন, কাজী মোঃ সাইফুল্লাহ মাহমুদ,মডেল মসজিদের ইমাম মাহমুদুল ইসলাম কামরুল,বিশেষ মেহমান ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক শেখ সৈয়দ আলী,এছাড়া আরো উপস্থিত ছিলেন গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও বিভিন্ন মাসজিদের ইমাম সাহেব গণ।সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এবং ফকিরহাট উপজেলা যুবলীগের আহবায়ক শেখ ওয়াহিদুজ্জামান বাবুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সন্ধ্যায় কাঠালতলা মোড়ে  দোয়ার আয়োজন করা হয় এবং রোজাদারদের জন্য ইফতারির ব্যবস্থা করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com