• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪
সর্বশেষ :
বি এন পি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ ভাবে পালনের লক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, বি এনপি’র সাবেক চেয়ারপার্সন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খালিশপুর থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত খুলনা সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই মোটর সাইকেলে থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশুকন্যা নিহত সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদকের পিতার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’

নিপুণের সভাপতি হচ্ছেন মাহমুদ কলি

প্রতিনিধি: / ৩৪২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিনোদন: আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়িকা নিপুণ আক্তারের প্যানেলের সভাপতি হচ্ছেন ঢাকাই ছবির সোনালি সময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি। এর আগেও তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির দুবার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ব্যাপারে মাহমুদ কলি বলেন, ‘এবার আমি নির্বাচন করছি। সেই প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে লড়বেন নিপুণ আক্তার।’ তিনি আরও বলেন, ‘এর আগেও আমি শিল্পী সমিতির নির্বাচন করে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। এবারও নির্বাচনে অংশ নিচ্ছি। আমি সভাপতি পদে নির্বাচন করবো।’ মাহমুদ কলি ছিলেন আশি ও নব্বই দশকের নায়ক। সুন্দর মুখ, সুঠাম দেহ, স্টাইলিশ চুল—তাকে অন্য নায়কদের চেয়ে আলাদা গ্রহণযোগ্যতা এনে দিয়েছিল। তিনি মোট ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। শাবানা, ববিতা, রোজিনা, অলিভিয়া, দিতি, চম্পা, অঞ্জনা, সূচরিতা, নূতনসহ অনেক নায়িকার বিপরীতে দেখা গেছে তাকে। মাহমুদ কলি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘গ্রেফতার’, ‘খামোশ’, ‘মহান’, ‘দেশ বিদেশ’, ‘মা বাপ’ ইত্যাদি। প্রসঙ্গত, আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। এর মধ্যে ডিপজল-মিশা প্যানেল সবচেয়ে বেশি সংগঠিত।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com