• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৪
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শরণখোলায় ৩টি ইটের ভাটায় মোবাইল কোর্টের অভিযান

প্রতিনিধি: / ৩০৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় পরিবেশ নষ্ট করে ইটের ভাটা তৈরি করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে একলক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম। ১৮ মার্চ বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার ধানসাগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটের ভাটা ধ্বংস করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পরিবেশ বিনষ্ট করে একশ্রেণীর লোকেরা ইটের ভাটা তৈরি করে পরিবেশ নষ্ট করছে এমন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট  জাহিদুল ইসলাম উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া এলাকার নান্না মিয়া আকনের পুত্র সৈকত আকনের ইটের ভাটায় অভিযান চালিয়ে ১লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা।  এছাড়া কালীবাড়ি এলাকার মৃত আজিজ হাওলাদারের পুত্র জাহাঙ্গীরের ইটের ভাটায় ৫০হাজার ও ধানসাগর গ্রামের মকবুল খানের পুত্র আবুল কালাম খান এর ইটের ভাটায় ৩০ হাজার টাকা জরিমানা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরণখোলার ফায়ার সার্ভিসের সহযোগিতায় ওই সকল ইটের ভাটা ধ্বংস করে দেয়। এ ব্যাপারে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম বলেন,  ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আই ২০১৩ এর ৫(১)  এর অপরাধে ১৫ ধারা মোতাবে অভিযুক্তদের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com