• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের খুলনা মহানগরের অন্তর্গত খানজাহান আলী থানার কমিটি গঠন বাজার কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কে খুলনা জেলা তাঁতী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন। নারী পাচারকারীর নতুন ফাঁদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে ‘বৃক্ষরোপণ” কর্মসূচি অনুষ্ঠিত চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’ বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে খুলনা মহানগর তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে মরহুম সোনা মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে খালিশপুর থানা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ। আবারো তীব্র বজ্রপাত সহ ভারী বর্ষনের সতর্কতা!! বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল খালিশপুর থানা শাখার উদ্যোগে ১০ নং ওয়ার্ড তাঁতী দল সভাপতি সোনা মিয়া সরদার এর খুনীদের গ্রেফতার ও বিচারের দাবীতে খালিশপুর থানা তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কে মাঠে নামবে মুশফিকের পরিবর্তে ?

প্রতিনিধি: / ২৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তখনো জানত না দুই ম্যাচের টেস্ট সিরিজে মুশফিকুর রহিমকে পাওয়া যাবে না। গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের পর প্রথম টেস্টের দল দেয় বিসিবি। সেখানে মুশফিকের নাম থাকলেও জানা যায়, লঙ্কানদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে চোট পান মুশফিক। লঙ্কান ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের করা একটি বল ধরতে গেলে সেটি আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। মাঠে শুশ্রূষার পর সেই চোট নিয়ে কিপিং এবং ব্যাট করে (৩৬ বলে অপরাজিত ৩৭) দলের জয়ে ভ‚মিকা রাখেন মুশফিক। তখনো জানা যায়নি এই চোটে ছিটকে যাবেন তিনি। সে জন্য ম্যাচ শেষে দেওয়া প্রথম টেস্টের দলে তাঁকে রেখেছিল বিসিবি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও বায়েজিদুল ইসলামকে উদ্ধৃত করে জানিয়ছে, ‘ম্যাচের পর ঢাকায় মুশফিকের চোটের জায়গায় এক্স-রে করানো হয়। তাঁর ডান হাতের বৃদ্ধাঙ্গুলির হাড়ে চিড় ধরা পড়ে। এ জন্য তাঁকে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি অংশ নিতে পারবেন না।’ মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি অবশ্য জানায়নি বিসিবি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘মুশফিকের পরিবর্তে কাকে নেওয়া যায় এটা নিয়ে আমরা একটু বসব। আশা করি, এক দুদিনের জানিয়ে দেওয়া হবে।’ সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তাঁর ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ মুশফিক। এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন না টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। এবার চোটের কারণে টেস্ট দল থেকে ছিটকে যাওয়া মুশফিককে ঢাকায় পাঠিয়ে চট্টগ্রাম থেকে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে গেছেন নাজমুল হোসেন, তাইজুল ইসলামরা। একই বিমানে ছিলেন শ্রীলঙ্কার ওয়ানডে দলের ক্রিকেটাররা, যাঁরা টেস্ট দলেও আছেন। গতকাল দুপুরে ঢাকা থেকে সিলেট গেছেন মাহমুদুল হাসান জয়সহ বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সদস্য, যাঁরা ওয়ানডে দলে ছিলেন না। বাকি থাকা কয়েকজন বুধবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। টেস্ট সিরিজ সামনে রেখে সিলেটে এদিন প্রথম দিনের মতো অনুশীলনে নামবে দুই দল। স্বাগতিকরা দুপুরে তিন ঘণ্টা নিজেদের ঝালিয়ে নেবেন। তার আগে সকালে অনুশীলন সূচি রয়েছে সফরকারীদের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী শুক্রবার। দ্বিতীয়টি চট্টগ্রামে হবে ৩০ মার্চ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com